মুলাদী পৌর মেয়র রুবেল এর হাতে সাংবাদিক লাঞ্চিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 12:18 AM , December 11, 2020 অনলাইন ডেস্ক:মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল হাতে দৈনিক আজকের বরিশাল এর মুলাদী উপজেলা প্রতিনিধি রেজা হাওলাদারকে প্রকাশ্যদিবালোকে ২০/২৫ জন নেতাকর্মীর সামনে এবং মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন এর উপস্থিতিতে লাঞ্জিত করেন এবং জীবন নাশের হুমকি প্রদানে অভিযোগ পাওয়া যায়।ঘটনার বিবরনে জানাযায় গতকাল দুপুর আনুমানিক ১ টা সময় সরকারী মুলাদী কলেজের প্রধান গেইটের সামনে থাকা রিলেশন সুপার সপ এর সামনে রাস্তার উপর মেয়র শফিক উজ জামান রুবেল সাংবাদিক রেজা হাওলাদার কে পথরোধ করে অশালীন ভাষায় গালিগালাজ সহ জীবন নাশের হুকমী এবং মামলার ভয় দেখান।এ বিষয় মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন এর কাছে জানতে চাইলে তিনিবলেন আমি সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমার সাথে ২/৪ জন সাংবাদিক থাকতে পারে সেই সাংবাদিকদের কিছু বলা মানে তো আমাকে বলা। তবে সাংবাদিক রেজা হাওলাদারকে মেয়র রুবেল যে আচরন করেছেন তা অত্যন্ত দুঃজনক ও সকল সাংবাদিকের সম্মান হানীরকর,মেয়রের এই আচরন আমরা কোন ভবে মেনে নিবো না,এই বিষয়ে আমরা সকল সাংবাদিক মিটিং করে পরর্বতী ব্যবস্থা নিবো।মেয়র এর বুঝা উচিত ছিল মেয়র এর একজন কর্মীর গায়ে হাত দেওয়া মানে মেয়র এর গায়ে হাত দেওয়ার সমান। তবে এবিষয়টি সরকারী মুলাদী কলেজের ও রিলেশন সুপার সপ এর সিসি ক্যামেয়ায় ধারন করা আছে। এ সংবাদ লেখা পর্যন্ত মেয়র রুবেল এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এর প্রস্তুুতি চলছে। শেয়ার মিডিয়াবিষয়: