নরসিংদীতে গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:33 PM , November 25, 2020 নরসিংদীর শিবপুরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। এসময় আহতাবস্থায় মানিক মিয়া (২৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ ঘটনা ঘটে।নিহতদের একজন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমলপুর এলাকার আমিনুল হকের ছেলে সোহেল মিয়া (৩০) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আটককৃত মানিক কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ১০/১৫ জনের একদল দেশিয় অস্ত্রধারী ডাকাত শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার দুই ভাই গোলজার ও কাঞ্চনের বাড়িতে ডাকাতি করে কয়েক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ডাকাতি শেষে পার্শ্ববর্তী যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রাম হয়ে পালানোর সময় গ্রামের পাহারাদারদের সন্দেহ হয়। এসময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পাল্টা গ্রামবাসীর উপর হামলার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় ও একজনকে আহতাবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করা হয় পুলিশ।নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শেয়ার নরসিংদীবিষয়: