মনোহরদী পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন সুজন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:22 PM , December 22, 2020 সারোয়ার জাহান আরিফঃনরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রশিদ সুজন।শুক্রবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ তথ্য জানায়। এ বিষয়ে আমিনুর রশিদ সুজন বলেন, পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি।তিনি বলেন, আশা করছি মনোহরদী পৌরবাসী আমাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌর শহর গড়ার সুযোগ করে দেবে।তফসিল অনুযায়ী, মনোহরদী পৌরসভা নির্বাচন আগামী বছর ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। এসব মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। শেয়ার নরসিংদীবিষয়:মনোহরদী পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন সুজন