শারদীয় দুর্গা পূজায় তিন দিন সরকারি ছুটির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

প্রকাশিত: 12:43 AM , September 26, 2020

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজায় তিন দিন সরকারি ছুটির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ ঘটিকায় নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেত্রকোণা জেলা হিন্দু যুব পরিষদ ও ছাত্র পরিষদ  এ কর্মসূচীর আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, টেলিভিশন ফোরামের সাবেক সভাপতি ভজন দাস, নেত্রকোণা জেলা হিন্দু ছাত্র পরিষদ এর সভাপতি আরাধন তালুকদার, সাধারণ সম্পাদক সাগর সরকার জয় ও সহ-সমন্বয়ক জুটন সরকার ,সহ-সভাপতি প্রান্তুষ মন্ডল, নেত্রকোণা জেলা হিন্দু যুব পরিষদ এর সাংগঠনিক সম্পাদক চয়ন মাহিস্য দাস,সমন্বয়ক আদিত্য সাহা সহ নেত্রকোণা জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Loading