চট্টগ্রামে আরও ৫৩ জনের করোনা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:36 AM , September 10, 2020 ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৫৯টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৬৯৭ জন।গতকাল বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যে এসব বিষয় উঠে এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৯ জন এবং উপজেলায় ১৪ জন রয়েছেন।এদিন চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয় তবে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৫৯টি। শেয়ার চট্টগ্রামবিষয়: