নেত্রকোণায় সিংহের বাংলা ইউনিয়নে মাস্ক বিতরণ কর্মসূচী বাস্তবায়ন শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 3:58 PM , September 10, 2020 কোভিড-১৯ প্রতিরোধে নেত্রকোণার সমগ্র জেলায় একসাথে মাস্ক বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে সিংহের বাংলা ইউনিয়নে ফরিদপুর হরিখালী বাজার ও রায়দুম রুহী বোর্ডের ঘর বাজারে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।৪নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ৪নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ট্যাক অফিসার (পিআইও) মিজানুর রহমান, কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার পাল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব শহীদুল হক, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উন্নয়ন কর্মী সেলিম প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: