নৌকা বাইচ দেখতে গিয়ে নিখোঁজ ৭, শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: 11:03 PM , August 19, 2020

নৌকা বাইচ দেখতে গিয়ে টাঙ্গাইলের নাগরপুরে প্রায় শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় নাগরপুর সদর ইউনিয়নের পাইশানা বিলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ফাহিমা (৭) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত ফাহিমা উপজেলার বারাপুষা গ্রামের ফারুক হোসেনের মেয়ে। এসময় নৌকার অন্যান্য যাত্রীরা নিরাপদে ফিরলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে কমপক্ষে ৭ যাত্রী। আহত হয়েছে ৬ জন। আহতদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

Loading