ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত: 2:54 PM , September 12, 2026

 

ঢাকার ধামরাইয়ে বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার ১২ (সেপ্টেম্বর) বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সমাবেশে ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নেতৃত্ব ও সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলার পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

সমাবেশ আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ জলিল,ধামরাই পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট, শ্রমিক দলের সাবেক সভাপতি লোকমান হোসেন,ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, মোঃ খুররম চৌধুরী টুটুল ও যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুক প্রমুখ

এসময় প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মুরাদ বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিবাদরা বিএনপি দলকে ধ্বংস করার পায়তারা করেছে কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারিনি। বিএনপি জনগণের রায়ে আবারো নির্বাচিত হয়েছে। এটাই প্রমাণ করে যে বিএনপি সাধারণ জনগণের দল।

সমাবেশ শেষে উপজেলা চত্বর থেকেএকটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে এতে ধামরাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুলিপিঠা বাস স্ট্যান্ডে শেষ হয়।

 

 

Loading