বান্দরবানে বিপুল পরিমাণ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:34 PM , September 4, 2026 জেলা সদরের ট্রাফিক মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও চালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ শুক্রবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালায় বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির সিটের গোপন স্থানে লুকিয়ে রাখা ১৩টি প্যাকেট উদ্ধার করা হয়।এসব প্যাকেটের মধ্যে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেটকারের চালক কুমিল্লার বাসিন্দা জাকির হোসেনকে আটক করা হয়।আটক জাকির হোসেন দাবি করেন, গাড়িতে ইয়াবা থাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি জানান, ভোরে কক্সবাজার থেকে গাড়ি নিয়ে রওনা হন।পথে কেরানীহাটে একজন যাত্রী নেমে যান। পরে বান্দরবান সদরে পৌঁছানোর পর গাড়িতে থাকা আরও দুইজন নেমে যান। এরপর পুলিশ তাকে আটক করে।তিনি আরও জানান, মাত্র কয়েকদিন আগে থেকে তিনি ওই প্রাইভেটকারটি চালানো শুরু করেছেন।পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালানটি প্রাইভেটকারে করে বান্দরবান সদরে আনা হচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ির সিটের গোপন স্থানে লুকিয়ে রাখা ১৩টি প্যাকেট উদ্ধার করা হয়। বর্তমানে প্যাকেটগুলো খুলে ইয়াবার সঠিক সংখ্যা নির্ধারণ এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, বিপুল পরিমাণ ইয়াবাসহ প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি শেয়ার বান্দরবানবিষয়: