বান্দরবানে শিক্ষার্থী-ছাত্রলীগ পাল্টাপাল্টি ধাওয়া বান্দরবান অফিস বান্দরবান অফিস প্রকাশিত: 5:55 PM , July 16, 2024 বান্দরবান প্রতিনিধি,সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও দেশজুড়ে শিক্ষার্থীদের উপর অমানবিক হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থী ও ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে।মানববন্ধনে অংশ নেয় জেলার শতাধিক সাধারণ শিক্ষার্থী।মানববন্ধন শেষে কোটা সংস্কার সমর্থিত সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ট্রাফিক মোড় প্রদক্ষিণ করার মুহুর্তে সাধারণ শিক্ষার্থীদের উপরে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলার চেষ্টা চালায়। এতে সাধারণ শিক্ষার্থীরা দিকবেদিক পালিয়ে ছত্রভঙ্গ হয়ে হয়ে যায়।এতে উত্তেজনা সৃষ্টি হলে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলাবাহিনী এসে উভয় পক্ষকে সরিয়ে দেয়।পরে ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বলেন, আজকের বান্দরবান জেলার সাধারণ শিক্ষার্থীরা সারাদেশের চলমান আন্দোলনের সমর্থনে শান্তিপূর্ণ মানবন্ধনের শুরু থেকেই আমরা পাশাপাশি ছিলাম। আমরাও কোটা সংস্কার দাবিকে সমর্থন করি। কিন্তু মানববন্ধনের পর বিক্ষোভ মিছিলে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা ঢুকে পড়ে দেশদ্রোহীতা মূলক শ্লোগান দিতে থাকলে আমরা তাদের থামাতে এগিয়ে যায়। তখন জেলার আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। শেয়ার বান্দরবানবিষয়: