বান্দরবানে কেএনএফ’র সন্দেহে আরও পাঁচজনকে কারাগারে প্রেরণ বান্দরবান অফিস বান্দরবান অফিস প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ , জুলাই ১২, ২০২৪ বান্দরবান প্রতিনিধি,বান্দরবানের রুমা উপজেলায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে হাজির করা হয়। বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।যাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে তারা হলেন- সাং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। তারা সকলই রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) রুমা সদরের লাইরুনপি পাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা।আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়াল পালিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেএনএফের রুমায় ব্যাংক ডাকাতি-অস্ত্র লুটের মামলায় গ্রেফতার পাঁচজনকে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেনপ্রসঙ্গত, উল্লেখ্য যে গত চলতি বছরে ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনার পরে আসামীদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর এই অভিযানে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সাথে সাথে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয় আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের নারীসহ ১১৬ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। শেয়ার বান্দরবানবিষয়: