কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে ৩০ জন বাংলাদেশি কিশোর – কিশোরী

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ , নভেম্বর ২০, ২০২৫
Oplus_131072

ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে ৩০ জন বাংলাদেশি কিশোর কিশোরী। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁরা দেশে ফিরেছেন। বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।

<img src="http://news71online.com/wp-content/uploads/2025/11/IMG_20251120_110512-300×171.jpg" alt="" width="300" height="171" class="size-medium wp-image-114068" /

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভনে ও অধিক রোজগারের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান তারা। পরে সেখানে অবৈধভাবে বসবাস করায় পুলিশ তাঁদের আটক করে কারাগারে পাঠায়।

ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বিকেলে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

সেখান থেকে রাইট যশোর, জাস্টিস এন্ড কেয়ার এবং
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে তিনটি এনজিও সংস্থা তাদেরকে নিজেদের জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ১১ জন কিশোরি ও ১৯ জন কিশোর রয়েছে।

Loading