আজিজপুর সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ , জুলাই ২৬, ২০২৫ আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি:নোয়াখালী সেনবাগের কাবিলপুর ইউপি’র আজিজপুর সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সেনবাগ আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সেনবাগ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।সকাল থেকেই পরীক্ষার্থীদের আগমন শুরু হয় কেন্দ্র প্রাঙ্গণে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আগত শিক্ষক ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এ বছরের বৃত্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা এবং সময়োপযোগী উদ্যোগের জন্য আয়োজক সংগঠন আজিজপুর সমাজ কল্যাণ সোসাইটির ভূয়সী প্রশংসা করেন।পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি), মহামান্য রাষ্ট্রপতির গুণী শিক্ষক সম্মাননা পদকপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মো: নিজাম উদ্দীন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে তুলতে হবে। মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করায় আজিজপুর সমাজ কল্যাণ সোসাইটিকে ধন্যবাদ জানাই।”কেন্দ্র নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবদুল মাজেদ (বিএবিএড), সিনিয়র শিক্ষক, তাহিরপুর আলিম মাদ্রাসা ও সাধারণ সম্পাদক, মাদ্রাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশন, সেনবাগ উপজেলা শাখা।পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর সভাপতি নিজাম উদ্দিন৷খোন্দকার। বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জুলফিকার হায়দার জয় বলেন, সরকারি পর্যায়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন প্রায় হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় মেধার চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে আমাদের এই আয়োজন।আজিজপুর সমাজ কল্যাণ সোসাইটির সদস্যরা জানান, ভবিষ্যতে তারা সরকারি সহায়তা ও টেকনিক্যাল সহযোগিতা পেলে আরো বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করতে আগ্রহী।পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট। অভিভাবকরা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পড়ালেখায় আগ্রহ বাড়বে। শেয়ার নোয়াখালীবিষয়: