সেনবাগে দরিদ্র মেয়ের পাশে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ , জুলাই ২৬, ২০২৫

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগে এবার অসহায় দরিদ্র মেয়ের পাশে দাঁড়িয়েছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা। অসহায় দরিদ্র পিতার কন্যার বিয়ের সকল আয়োজন করেছে এই সংস্থা। শুক্রবার (২৫ জুলাই) সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সার্বিক তত্বাবধানে সেনবাগ পৌর শহরের অর্জুনতলা গ্রামের জনৈক অটোরিকশা চালকের কন্যার এ বিয়ের আয়োজন করা হয়। সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিনের উদ্যোগে বিয়ের যাবতীয় খরচ বহন করেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নেছার উদ্দিন ভূঁইয়া, ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ সি আই পি, কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মিজান উদ্দিন,ফ্রাস প্রবাসী হান্নান, জার্মান প্রবাসী মোরশেদ চৌধুরী,প্রবাসী নিজাম উদ্দিন, প্রবাসী নাছির উদ্দিন, প্রবাসী হীরন, প্রবাসী মো: কামাল উদ্দিন, প্রবাসী মো: ফারুক।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন, শহিদুল্লাহ মিন্টু,আবদুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুকের সার্বিক তত্বাবধানে উক্ত বিয়ের যাবতীয় খরচ, বর, কনের কাপড়, সাজানী খাওয়ার আয়োজন করা হয় এবং প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালকদের উপিস্থিতিতে মেহমান দের আপ্যায়ন সহ যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করা হয়।
এ সময় কনের পরিবার, আত্মীয়-স্বজন, এলাকাবাসী সহ সকলে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা ও বিয়েতে সহযোগিতা কারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিন জানান,পূর্বের ন্যায় আমাদের এধরণের মানবিক কাজ অব্যাহত থাকবে।সেনবাগের অসহায় ও অবহেলিত মানুষের পাশে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা সবসময় থাকবে।

Loading