মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে  খেলাধুলার বিকল্প নেই  — অভি 

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ , মে ৩, ২০২৫

 

 

ঢাকার ধামরাই লাকুরিয়া পাড়া যুব সমাজ উদ্যোগে ধামরাইয়ে মাদকবিরোধী নাইট শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা পৌর যাত্রাবাড়ী মাঠে  অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার সন্ধ্যায় ধামরাই পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাকিল আহমদ হিমেলের  সভাপতিত্বে মাদকবিরোধী নাইট শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা  প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের  সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

এসময় প্রধান অতিথি বক্তব্যে  বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে  খেলাধুলার বিকল্প নেই। ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দরা ধামরাই  যুব সমাজকে খেলাধুলার প্রতি  উদ্বুদ্ধ  করার জন্য বিভিন্ন কার্যক্রম  হাতে  নিয়েছে। এখন থেকেই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রতিটি ধামরাই পৌরসভার পাড়া মহল্লা ও বিভিন্ন ইউনিয়নে খেলাধুলা  ব্যবস্থা করা হবে। যুব সমাজের পাশে ছিলাম এখনো আছি ও  ভবিষ্যতেও থাকবো।

 

এসময় উপস্থিত ছিলেন ধামরাই থানার সদস্য সচিব সুজন মাহমুদ,  পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশেদ মিয়া, পারভেজ পাঠান, ধামরাই পৌর যুগ্ম আহবায়ক মীর আকিব, ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক শাহাদাত করিম রিফাত, পৌর ছাত্রনেতা আরিফ হোসেন রিজভী প্রমুখ।

এ ফাইনাল খেলা অংশ গ্রহন করেন  ধামরাই লাকুরিয়া পাড়া তরুণ সংঘ ও ধামরাই ডিপেন্ডান্স। এতে ধামরাই ডিপেন্ডান্স ৫২ রানে জয়লাভ করে

 

Loading