ধামরাইয়ে বর্ষবরণে বিএনপির আনন্দ শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 1:03 PM , April 14, 2025 ঢাকার ধামরাই থানা বিএনপি ও অঙ্গসংগঠন উদ্যোগে বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে আজ সোমবার আনন্দ শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে ধামরাই কৃষাণ কোল্ড স্টোর মোড় থেকে বিএনপির আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ধামরাই পৌর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেট মোড়ে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানার বিএনপির সভাপতি তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক সামছুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই থানার বিএনপির সিনিয়র সহ সভাপতি রকিবুর রহমান ফরহাদ, আলীম উদ্দিন মাস্টার, যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমদ রবিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার, ফিরোজ খান বাবু ও থানা ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা । শেয়ার সারা দেশবিষয়: