রামগ‌ড়ে উপ‌জেলা প্রশাস‌নের ব্যাপক আ‌য়োজ‌নে বাংলা নববর্ষ উদযাপন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 11:39 PM , April 14, 2025

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে উপ‌জেলা প্রশাস‌নের বর্ণাঢ‌্য ও ব্যাপক আ‌য়োজ‌নের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হ‌য়ে‌ছে।প‌হেলা বৈশাখ উপল‌ক্ষে নববর্ষের আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠানসহ নানান কর্মসূ‌চি পালন ক‌রেছে রামগড় উপজেলা প্রশাসন।‌

সোমবার( ১৪ এ‌প্রিল ) রামগড় বিজয় ভাস্ক‌র্য প্রাঙ্গ‌ন হ‌তে উপ‌জেলা প্রশাস‌নের উ‌দ্যো‌গে বেলুন উড়ি‌য়ে নববর্ষ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা‌টি শহ‌রের গুরুত্বপূর্ণ স্থানগু‌লো ঘু‌রে প‌রিষদ প্রাঙ্গ‌নে এ‌সে শেষ হয়। শোভাযাত্রা শে‌ষে  উপ‌জেলা স‌ম্মেলন ক‌ক্ষে  ইউএনও মমতা আফ‌রিন সক‌লের সা‌থে নবব‌র্ষের শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন।প‌রে উপ‌জেলা শিল্পকলা একা‌ডেমির শিল্পী‌রা নৃত‌্য ও সংগীত প‌রি‌বেশন ক‌রেন। এসময়
জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া,জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি ইব্রাহিম খলিল,সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন , সাধারন সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্ল্যাহ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন,সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ এ‌বিএম মোজা‌ম্মেল হক প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। এছাড়াও সরকা‌রি বেসরকা‌রি কর্মকর্তা, রাজ‌নৈ‌তিক, সামা‌জিক সাংস্কৃতিক ব‌্যা‌ক্তিবর্গ ,শিক্ষক ,
ব‌্যবসায়ী,পেশাজীবিসহ বি‌ভিন্ন সম্প্রদা‌য়ের সর্বস্ত‌রের জনসাধারন অনুষ্ঠা‌নে অংশ নেন।পরে রামগড় শিল্পকলার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও নৃত্য পরিবেশন করা হয়।

Loading