ধামরাইয়ে আগামীকাল সোমবার থেকে ২দিনব্যাপি বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ , এপ্রিল ১৩, ২০২৫

 

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন আয়োজনে এই প্রথম ২দিনব্যাপী বৈশাখী মেলা ও জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে।

আগামীকাল  সোমবার থেকে (১৪ এপ্রিল) প্রথম দিনে সকাল সাড়ে আটটায় বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হবে। সকাল ৯টায় উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী শিল্পী অংশগ্রহণ করবে। বিকেলে ও সন্ধ্যায় মঞ্চ নাটক গম্ভীরা উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় হতে রাত ৯ টা পর্যন্ত কনসার্ট উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে। কনসার্টে থাকছেন শিরোনামহীন, আখি আলমগীর ও অন্যান্য ব্যান্ড । এছাড়া সোমবার ও মঙ্গলবার উপজেলা চত্বরে বৈশাখী মেলার আয়োজন থাকবে। এতে ৩৫ টির মতো মেলার স্টল থাকবে।
এই বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করবেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মামনুর আহমেদ অনিক।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক জানান, বাংলা নববর্ষে শুভেচ্ছা জানায় সবাইকে ।বাংলার ঐতিহ্য ধরে রাখা ও বাংলা বর্ষবরণ করার জন্য উপজেলা প্রশাসন বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এতে সবাইকে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানান।

 

Loading