ধামরাইয়ে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ , এপ্রিল ১৩, ২০২৫

 

 

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার গাজায় ইজরাইলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিন প্রতি সংহতি জানাতে ঢাকায় মার্চ ফর গাজা অংশ গ্রহন যাওয়ার সময়ে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আলেম, ওলামা কেরামগন ও তৌহিদ জনতাগন সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন হয়।

এ মানববন্ধন থেকে বক্তব্য রাখেন,ধামরাই যাদবপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক মুফতি মহিউদ্দিন,আর রহমান বালিকা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল মজিদ,ধামরাই বিজয়নগর ঢাকা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার মোহতামিম মাওলানা মোশাররফ হোসেন,যাদবপুর পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম,জিরানি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি সিরাজুল ইসলাম ও মাওলানা ওহীদুজ্জামান ফারুকী
প্রমুখ।

বক্তারা বলেন, ইসরাইলি পণ্য আমাদের বয়কট করতে হবে।গাজায় ইসরাইল যে নারকীয় গণ হত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ নিস্তব্ধ। এই নীরবতা ভাঙতে হবে আমাদেরই। গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানকে একত্রিত হতে হবে।

Loading