আশুলিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উদ্যোগে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ , মার্চ ২৩, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার পাড়াগ্রামে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর উদ্যেগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ।২৩ মার্চ রোববার পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভার তত্ত্বাবধায়ক, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ঢাকা জেলার ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন জানান, নিরাপদ সুশৃংখল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ রোববার দিনব্যাপী সাভার উপজেলাধীন আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় । স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য ।উক্ত আলোচনা সভায় অভিবাসীদের অভিবাসনের সিদ্ধান্ত নেয়ার আগে কি কি বিষয় বিবেচনা করতে হবে আর কি কি বিষয়ে সচেতন থাকতে হবে , সে সকল বিষয়ে ভালো করে জেনে অভিবাসনের জন্য দক্ষতা অর্জন এবং সরকারি নিয়ম মেনে বিদেশ যাবার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।সংস্থাটির ডেস্ক অফিসার সত্যপ্রিয় আহমেদ পার্থ এর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভায় উপস্থিত ছিলেন পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন শাহীন ও স্থানীয় মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম সহ আশুলিয়ার গন্যমান্য ব্যক্তিবর্গ ।উপস্থিত সকলে সভায় আলোচিত বিষয় সমূহ স্থানীয় পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে প্রাচারের প্রতিশ্রুতি প্রধান করেন এবং সেই সাথে তাদের এলাকায় মানব পাচার প্রতিরোধ ও নিরপদ অভিবাসন নিশ্চিত করতে সকলে মিলে ভুমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন । শেয়ার ঢাকাবিষয়: