ধামরাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ , মার্চ ২৪, ২০২৫ ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে আজ সোমবার উপজেলার তালিকাভুক্ত পাট উৎপাদনকারী ১৭২৪ জন কৃষকদের মাঝে বিনামুল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় উপজেলা চত্বরে।ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন ঢাকা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আজিম উল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান ,কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি উপসহকারী ও ট্যাগ অফিসার শহীদুল্লা কায়সার,সাইদুর রহমান ও পাট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জান্নাতুল ফেরদৌস শিমু সহ পাট উৎপাদনকারী চাষীগন।উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ১কেজি পাট বীজ ও তিন ধরনের মোট ১২ কেজি রাসায়নিক বিতরণ করা হয়। শেয়ার ঢাকাবিষয়: