ধামরাইয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , মার্চ ১৭, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ও বিএনপি কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধামরাই পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গত রবিবার থানা বাসষ্ট্যান্ডে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: আতিকুর রহমান আতিক,সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার ও ফিরোজ খান  বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং দেশ ও জাতীর কল্যানে বিশেষ দোয়া করা হয়।

Loading