আশুলিয়ায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ , মার্চ ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর উদ্যেগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৪ মার্চ সোমবার সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী উক্ত সভা অনুষ্ঠিত হয় ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) নিরাপদ সুশৃংখল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, এরই ধারাবাহিকতায় আজ আশুলিয়া এলাকায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে । স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য । উক্ত আলোচনা সভায় অভিবাসীদের অভিবাসনের সিদ্ধান্ত নেয়ার আগে কি কি বিষয় বিবেচনার করতে হবে তা কি কি বিষয়ে সচেতন থাকতে হবে , সে সকল বিষয়ে ভালো করে জেনে অভিবাসনের জন্য দক্ষতা অর্জন এবং সরকারি নিয়ম মেনে বিদেশ যাবার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ঢাকা জেলার ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন এর তত্ত্বাবধানে সংস্থাটির ডেস্ক অফিসার সত্যপ্রিয় আহমেদ পার্থ এর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত জন সচেতনতা মূলক সভায় উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়নের গ্রাম আদালতের চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার হাজী মোঃ বেলায়েত হোসেন, ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার আসমা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মেম্বার রাশিদা বেগম সহ আশুলিয়ার গন্যমান্য ব্যক্তিবর্গ । উপস্থিত সকলে সভায় আলোচিত বিষয় সমূহ স্থানীয় পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে প্রাচারের প্রতিশ্রুতি প্রধান করেন এবং সেই সাথে তাদের এলাকায় মানব পাচার প্রতিরোধ ও নিরপদ অভিবাসন নিশ্চিত করতে সকলে মিলে ভুমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন ।

Loading