ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে  ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ , মার্চ ১৯, ২০২৫

ঢাকার ধামরাইয়ে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গত মঙ্গলবার ধামরাই উপজেলার শরীফবাগ পশ্চিমপাড়া জামে মসজিদে  অনুষ্ঠিত হয়।

ধামরাই সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্রাট  বাবরের  সভাপতিত্বে দোয়া ও  ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসাবে  ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  নাজমুল হাসান অভি।
এসময় আরো  উপস্থিত ছিলেন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশেদ মিয়া, পারভেজ পাঠান, ধামরাই পৌর যুগ্ম আহবায়ক মীর আকিব, ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক শাহাদাত করিম রিফাত, পৌর ছাত্রনেতা আরিফ হোসেন রিজভী প্রমুখ। ছাত্রদলেরসহ সকল নেতাকর্মীরা।

Loading