খাগড়াছড়ির রামগড়ে স্কুল ছাত্রীকে অপহরন চেষ্টা, দুজন আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 7:45 PM , March 18, 2025

রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

(১৭ মার্চ) মঙ্গলবার এ ঘটনায় ছাত্রীর অভিভাবক থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে রাজু ত্রিপুরা (৪২) ও একই এলাকার সাধু মিয়ার ছেলে বাবুল মিয়া মুন্না (২৬)। আটককৃত রাজু ত্রিপুরা ছাত্রীর পাশের বাড়ীর ও বাবুল মিয়া অটোরিক্সা চালক।

জানা যায় গত ১৭মার্চ (রবিবার) সকাল ৮টার সময় ওই ছাত্রী (১১) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে অটোরিক্সা যোগে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় আটক দুই ব্যক্তি স্কুলছাত্রীকে বিদ্যালয়ের গেইটে নামিয়ে না দিয়ে জোরপূর্বক অপহরণ করার উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যায়। ওদের উদ্দেশ্য বুঝতে পেরে স্কুলছাত্রীটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা তাকে রেখে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছাত্রীকে বিদ্যালয়ে পাঠিয়ে দেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ছাত্রীর অভিভাবক আটক দুই ব্যক্তির নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় এজাহার দায়ের করলে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading