রামগড়ের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ , মার্চ ১৩, ২০২৫ খাগড়াছড়ির সাবেক প্রাচীন মহকুমা শহর রামগড় উপজেলার সুশীল সমাজের আয়োজনে প্রাচীন মহকুমা শহর রামগড়ের হারানো মর্যাদা পুনরুদ্ধার ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৩ মার্চ) রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মিলনায়তনে বিকাল ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা ২৯৮ নং আসনের সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯২০ সালের সাবেক মহকুমা শহর রামগড়ের অতীতের মর্যাদা- ভাবমূর্তি, শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বসবাসরত পাহাড়ি- বাঙ্গালী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করার আহবান জানান।তিনি বক্তব্যে রামগড় স্হল বন্দরের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করে বন্দর চালু করে রামগড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমান অন্তবর্তিকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।এ সময় সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু’র সঞ্চালনায় ও সাংবাদিক বাহার উদ্দিন এর সার্বিক সহযোগিতায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য ও মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী,সাবেক অধ্যক্ষ্য রুহুল আমিন,অধ্যক্ষ্য ফারুক রহমান,বিশিষ্ট শিক্ষাবিদ বাবু রামেশ্বর শীল,রামগড় বাজার কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাফেজ আহমেদ ভুঁইয়া, এডভোকেট করিম উল্লাহ, কার্বারি এসোসিয়েশানের সভাপতি আনন্দ মোহন বৈষ্ণব, দুপ্রকের সভাপতি শাহ আলম, সাংবাদিক করিম শাহ,ফিলিপ হালদার,ব্যবসায়ী হারাধন দেবনাথ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।মতবিনিময় সভায় সকল বক্তা রামগড় স্হল বন্দরের কাজ দ্রুত শুরু করার জন্য প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়ার সহযোগিতা কামনা করেন।এসময় রামগড় জেলা উপজেলার রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক প্রতিনিধি সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন শেয়ার খাগড়াছড়িবিষয়: