ধামরাইয়ে জাতীয় পরিচয় পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:59 PM , March 13, 2025 জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে ২ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন করেছে ধামরাই উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা।বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি মানববন্ধন পালন করে।দাবি আদায়ের অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে ধামরাই উপজেলার নির্বাচন অফিসার এস এম সাদিকুর রহমান নেতৃত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেন। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১টার পরে আবার অফিসের কার্যক্রম শুরু হয়।এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. সাদিকুর রহমান বলেন, ভোটার তালিকা প্রণয়ন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব এবং এন আই ডি এর উপজাত। এই দুইটাকে আলাদা করলে দুইটাই ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া রাস্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধিত হবে। শেয়ার সারা দেশবিষয়: