রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ , মার্চ ১৩, ২০২৫

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রামগড় পর্যটন লেকের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার পাহাড়ি – বাঙ্গালী,ত্রিপুরা, মারমা, খ্রীষ্টান, হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ জন অংশগ্রহন করেন।
ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Loading