চট্টগ্রামে সাবেক যুবলীগ নেতা ‘বালু সাইফুল’ গ্রেফতার

প্রকাশিত: 10:50 AM , September 24, 2026

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ, চাঁদাবাজি, মারামারি, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন মামলার আসামি মো. সাইফুদ্দিন ওরফে ‘বালু সাইফুল’কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কার্যত্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আজ বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হাইদগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, সাইফুদ্দিন পটিয়া কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক এবং হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

সাইফুদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায় অপহরণ, চাঁদাবাজি, মারামারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

এরমধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট পটিয়া থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় তিনি আসামি। একই বছরের ২০ আগস্ট দায়ের হওয়া আরেক মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় তাকে আসামি করা হয়। এছাড়াও ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের হওয়া মামলায় হত্যাচেষ্টা, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ‘সাইফুদ্দিন পটিয়ার চিহ্নিত সন্ত্রাসী। এলাকায় সাইফুদ্দিন ‘বালু সাইফুল’ নামে পরিচিত। বিভিন্ন সময়ে সংঘর্ষ, মারামারি, চাঁদাবাজি, অপহরণ ও মাদক-সংক্রান্ত অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

Loading