ধামরাইয়ে ভোটার রেজিস্ট্রেশন শুরু নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:40 PM , March 13, 2025 ধামরাই উপজেলায় ভোটার রেজিস্ট্রেশন গত বুধবার ১২মার্চ থেকে শুরু হয়েছে। ধামরাই উপজেলা নির্বাচন অফিসার এস.এম সাদিকুর রহমান জানান, ধামরাই উপজেলার ১৬টি ও ১টি পৌরসভা রয়েছে। এরমধ্যে গত বুধবার থেকে প্রথমে আমতা,বালিয়া, চৌহাট ও যাদবপুর ইউনিয়নে একযোগে ভোটার রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। এরপর বাকি ইউনিয়ন ও পৌর সভা ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে। এই ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ধামরাই উপজেলার আগামী ২৪ মার্চ ২০২৫ সালে শেষ হবে। এই নির্বাচন অফিসার আরো জানান, ধামরাই উপজেলার নাগরিক এখনো ভোটার রেজিস্ট্রেশন করেন নাই তারা অতি সত্বে ভোটার রেজিস্ট্রেশন করে ভোটার হোন। শেয়ার সারা দেশবিষয়: