রামগড়ে স্হল বন্দরের অংশী জন এবং ব্যবসায়ীদের সাথে প্রতিনিধিদের মত বিনিময়

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৭, ২০২৫

খাগড়াছড়ির রামগড় সীমান্তে রামগড় স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের গঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আহবায়ক কমিটির সদস্যগন রামগড় স্থলবন্দর পরিদর্শনে আসেন এবং অংশীজনদের সাথে বন্দরের সার্বিক কার্যক্রম এবং সম্ভাব্যতা সম্পর্কে মতবিনিময় সভা করেন। বিকাল ৩টার দিকে রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সম্মেলন কক্ষে রামগড় স্থলবন্দরের অংশীজনদের এবং স্থলবন্দর সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় অংশগ্রহনকারীগন দেশের স্বার্থ সমুন্নত রেখে রামগড় স্হল বন্দর চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।সভা শেষে রামগড় স্থলবন্দর বিষয়ে কমিটির আহবায়ক জনাব মুহিদুল ইসলাম উপস্থিত স্থানীয় সাংবাদিক ব্যবসায়ী সহ সকল অংশীজনদের মতামতকে সর্বোচ্চ গুরুত্বারোপ করে রামগড় স্থলবন্দর বিষয়ে জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য ট্রাফিক (যুগ্ম সচিব) মো: শামীম আলম, ফেনী ৪ (বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: মোশারফ হোসেন জি+, ২৪ পদাতিক ডিভিশন, সদর দপ্তর, পদাতিক জিএসও-১(অপস) এএফডব্লিওসি লে: কর্ণেল জে. এ. এম. বখতিয়ার উদ্দিন, কাস্টমসের এক্সাইস ও ভ্যাট কমিশনারেট, যুগ্ম কমিশনার মো: পায়েল পাশা, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো: গোলাম কবির, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব শরিফ রায়হান কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (দক্ষিণ এশিয়া-১) পরিচালক মোহাম্মদ মনোয়র মোকাররম, রামগড় ৪৩ বিজিবি’র জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading