খাগড়াছড়িতে বিএনপির স্মরনকালের বিশাল জনসমাবেশ অনুষ্টিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ২৬, ২০২৫

(২৫ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত স্মরনকালের সবচেয়ে বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা,আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়িতে আয়োজিত জনসভায় বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার,সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। চেয়ারপার্সসের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, বলেন ফাসিষ্ট স্বৈরাচারী সরকারের কাছ থেকে পাহাড়ি-বাঙালি সকলে নির্যাতিত হয়েছে। কেউ রক্ষা পায়নি। তিনি তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে সকল নেতা কর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, এডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুলল্লাহ আল নোমান সাগর প্রমূখ।

সমাবেশ স্থলে বিভিন্ন উপজেলার হাজার হাজার নেতা কর্মীরা গাড়ি বহর নিয়ে দুপুর দুইটা থেকে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন।

Loading