ধামরাইয়ে মাহে রমজান মাসে পবিত্রতা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য জামায়েত ইসলামীর মিছিল ও সমাবেশ

প্রকাশিত: 6:59 PM , February 28, 2025

 

 

ঢাকার ধামরাইয়ে মাহে রমজান মাসের পবিত্রতা ও দ্রব্য মূল্য সহনীয় রাখার জন্য মিছিল ও সমাবেশ করেছে ধামরাই উপজেলার জামায়েত ইসলামী।
আজ শুক্রবার বিকেলে ৫টায় ধামরাই ঢুলিপিটা জামে মসজিদ থেকে জামায়াতে ইসলামী মিছিল বাহির করে। মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক হয়ে বাজার হয়ে উপজেলা গেট প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ধামরাই উপজেলার নায়েবে আমির আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা জেলা নায়েবে ও এমপি প্রার্থী আমির আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর থানা সাধারণ সম্পাদক মহিউদ্দিন, পৌর সাধারণ সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ,
পৌর আমির শামসুল হক,সাবেক আমির আ: করিম, উপজেলা ছাত্রশিবির আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাফিস ইসলাম প্রমুখ।

 

Loading