কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৪, ২০২৫ কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।স্থানীয় সূত্রে জানা গেছে,কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। শেয়ার চট্টগ্রামবিষয়: