ধামরাইয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও মাতৃভাষা দিবস পালিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ২২, ২০২৫ ঢাকার ধামরাইয়ে চাপিল উদীয়মান নবীন সংঘ আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি ও মাতৃভাষা দিবসে আলোচনা সভা,শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, ভলিবল প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান চাপিল উদীয়মান নবীন সংঘ মাঠে অনুষ্ঠিত হয়। গত শুক্রবার চাপিল উদীয়মান নবীন সংঘের সভাপতি ডা: এ.এম হামিদের ( পিএইচডি) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: শাহজাহান, ধামরাই উপজেলা হিসাব রক্ষক অফিসার লিটন মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং চিত্রাংকন ও ভলিবল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেয়ার ঢাকাবিষয়: