রামগড় বাজারে যানজট নিরসনে রামগড় পৌরসভায় মতবিনিময় সভা বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৩, ২০২৫ রামগড়ের গুরুত্বপূর্ণ পৌর এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে রামগড় পৌরসভা।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মমতা আফরিন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রামগড় বাজারের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন। এসময় রামগড় বাজারের যানজট নিরসনে সকল যানবাহনের শ্রমিক মালিকসহ বাজার কমিটি, রাজনৈতিক -সামাজিক নেতৃবৃন্দের সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে একমত পোষণ করেন। এতে মটর চালিত রিক্সার সংখ্যা নির্ধারণ করতে এবং বৈধভাবে নাম্বার প্লেট প্রদানে পৌরসভা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। এছাড়াও বৈধ টমটম অথবা মটর চালিত রিক্সা শহরে চলাচলে নিয়ম- শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া , উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজার কমিটির প্রতিনিধি ইলিয়াস হোসেন, রামগড় প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু, রামগড় বাজার কমিটি, ইজিবাইক সমিতি, সিএনজি সমিতি ও বাস কাউন্টার-মালিক সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক গন প্রমূখ। শেয়ার চট্টগ্রামবিষয়: