রামগড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে দুজন আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১২, ২০২৫

রামগড়ে ০২ (দুই) জন আসামীকে  রামগড় থানাধীন ০২নং পাতাছড়া ইউপি এলাকা হইতে আটক হয়েছে।

সারাদেশব্যাপী চলমান ‘‘অপারেশন ডেভিল হান্ট চলাকালে রামগড় থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস আই(নিঃ) মোঃ রাজু আহমেদ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১২/০২/২০২৫ ইং তারিখ রাত ০২.৩০ ঘটিকায় রামগড় থানাধীন ০২নং পাতাছড়া ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামী হচ্ছে  ০১। মোঃ মহিউদ্দিন মেম্বার (৪০), পিতা- মন্তাজ মিয়া, সাং- পাতাছড়া, ০২। মোঃ বেলাল হোসেন (২৭), পিতা- আব্দুর রব, সাং- মাহবুবনগর,  উভয় থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি’দ্বয়কে তাহাদের নিজ নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
এলাকাবাসী  সূত্রে জানা যায়, আসামী মোঃ মহিউদ্দিন মেম্বার (৪০) রামগড় থানাধীন ০২ নং পাতাছড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ও  একজন ইউপি সদস্য এবং আসামী মোঃ বেলাল হোসেন (২৭) রামগড় থানাধীন ০২ নং পাতাছড়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় চলমান অভিযান অব্যাহত রাখা হবে।

Loading