বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি সৈয়দা শারমিনের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ১০, ২০২৫

মো: আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালী সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি সৈয়দা শারমিন আক্তার এর পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারী) সেনবাগ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের নব – নির্বাচিত সভাপতি এবং এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার এর পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাং নূরুল হুদা। বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ বকুল আলম মুন্নার সঞ্চালনায় পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সেনবাগ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি,নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য,কেন্দ্রীয় মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক তামান্না ফারুক থীমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পেস সলিউশন এর চীফ এক্সিকিউটিভ অফিসার মেজর খন্দকার মো: সাজ্জাদুল ইসলাম (অব:),বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার ফাহমিদা আখতার,সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিন করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন,সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’র চীফ এক্সিকিউটিভ অফিসার লায়ন মো:আবদুস ছাত্তার।

সেনবাগ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীন আক্তার কানন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল মোতালেব, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন, চাচুয়া হাজী আলী আকবর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: বেলায়েত হোসাইন, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য মীর মোশাররফ হোসেন মানিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সহধর্মিণী সৈয়দা সাজেদা শেলী ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Loading