চিহ্নিত অপরাধীদের ধরতে সেনবাগে যৌথবাহিনীর টহল জোরদার

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৫, ২০২৫

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

সারাদেশে সন্ত্রাসী চাঁদাবাজীর ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিহ্নিত অপরাধীদের ধরতে নোয়াখালী ও ফেনীর একাংশে আন্ত:জেলা অপরাধীদের ধরতে যৌথ টহল জোরদার করা হয়েছে।

সেনাবাহিনী, র‌্যাব ও থানা পুলিশ যৌথ উদ্যোগে
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল থেকে সেনবাগ সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে সেনাবাহিনী একটি বিশাল টিম , র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মিঠুন ও সেনবাগ থানা ওসি তদন্ত হয়রত আলীর নেতৃত্বে র‍্যাব ও পুলিশের একটি দল সেনবাগ পৌর শহর, কানকিরহাট বাজার, ছাতারপাইয়া বাজার, সেনবাগ রাস্তার মাথা, সেবারহাট ও দাগনভূঁঞা বাজারে অনুসন্ধান ও টহল পরিচালনা করে।

জানা যায়, সন্ত্রাসীরা অপরাধ করে সময় ক্ষেত্রে সেনবাগ থেকে সীমান্তবর্তী দাগনভূঁঞা চলে যায় ও দাগনভূঁঞায় অপরাধ করে সেনবাগে চলে আসে। এ সব অপরাধীদের ধরার জন্য যৌথ বাহিনীর অভিযান চলমান । এসময় বেশ কয়েকটি স্থানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে অভিযান চালানো হয়। নোয়াখালী-১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রিফাত আনোয়ার নিশ্চিত করেছেন অপরাধীদের আইনের আওতায় আনতে আন্ত:জেলা ও উপজেলার যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Loading