পটিয়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রানা

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ , ডিসেম্বর ১১, ২০২৪
চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল হাকিম রানা। বুধবার (১১ ডিসেম্বর) রাতে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদপ্রার্থী এস এম এ কে জাহাঙ্গীর তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় একমাত্র প্রতিদন্ধী প্রার্থী আবদুল হাকিম রানাকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। রাতে পটিয়া প্রেস ক্লাব দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার এড. এ কে এম শাহজাহান উদ্দিন, নির্বাচন কমিশনার মো. আবুল হোসাইন ও ভগীরথ দাশ যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি নুর হোসেন, যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু, অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত ও দপ্তর সম্পাদক কামরুল ইসলাম সহ ৮ জন প্রার্থী ৮ টি পদের বিপরীতে একক প্রার্থী হওয়ায় তাদেরকেও বিনাপ্রতিদন্ধীতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার ভগীরথ দাশ বলেন, প্রতিদন্ধী প্রার্থীদের মধ্য থেকে সভাপতি পদপ্রার্থী এস এম এ কে জাহাঙ্গীর তার মনোনয়ন প্রত্যাহার করায় অপর সভাপতি পদপ্রার্থী আবদুল হাকিম রানাকে সভাপতি হিসেবে বিনাপ্রতিদন্ধীতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শনিবার সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থীর মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪-৫ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধীতাকারী প্রার্থীরা হলেন, সেলিম চৌধুরী, আহমদ উল্লাহ, শফিউল আজম ও আবেদুজ্জামান আমিরী। নির্বাচন কমিশন পটিয়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সবার সহযোগিতা মূলক মনোভাবের জন্য সন্তোষ প্রকাশ করেন।

Loading