পটিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ , জুন ২১, ২০২৫ filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 54.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; চট্টগ্রাম পটিয়ায় কৃষি কর্মসূচীর আওতায় খরিপ ২ মৌসুমে ২০২৫- ২৬ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটিয়া উপজেলার আয়োজনে (২১ জুন) শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম আগ্রাবাদ শাখার উপ পরিচালক মোহাম্মদ আবদুচ ছোবাহান, স্বাগত বক্তব্য রাখেন পটিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্পনা রহমান এবং কৃষি কর্মকর্তা ও কর্মচারী, কৃষক কৃষাণীরা। এতে ১ হাজার ৭ ‘ শত জন কৃষকের মাঝে ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪০০ টি নারিকেল চারা বিতরণের শুভ করা হয়। শেয়ার পটিয়াবিষয়: