গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের দ্বি বার্ষিক কাউন্সিল সম্পন্ন সভাপতি ডা. শাখাওয়াত, সম্পাদক শাহাদত এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ , জুন ১৫, ২০২৫ চট্টগ্রাম পটিয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের দ্বি বার্ষিক কাউন্সিল সম্পন্ন। (১৪ জুন) শনিবার খানমোহনা স্টেশন সংলগ্ন একটি অফিসে গাউসিয়ান সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় ।এতে প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন দক্ষিণ ভূ্র্ষি ইউনিয়নের বর্তমান সভাপতি ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন ( হিরু ) ও সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মু.জোবাইরুল হক , এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুর মোহাম্মদ এবং নাতে রাসুল সাঃ পরিবেশন করেন মোহাম্মদ আশিক উদ্দিন । বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য এস এম শাহজাহান , দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবদুল হাকিম রানা, অত্র ইউনিয়ন গাউসিয়া কমিটির অর্থ সম্পাদক মু. মিজান হোসাইন বাবলু, সহ-সভাপতি মুহাম্মদ শাহাদত হোসেন, ১ নং ওয়ার্ড (ক) শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম, ১নং ওয়ার্ড (খ) শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, ২ নং ওয়ার্ড সভাপতি , মোঃ শহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইলিয়াস, ৩ নং ওয়ার্ড সভাপতি, হারুনুর রশিদ সেলিম , ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এবং অত্র ইউনিয়নের সহ সভাপতি আবুল কালাম লিটন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল্লাহ আল সাঈদ, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এবং অত্র ইউনিয়নের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলমগীর , ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল মোনাফ , ৯ নং ওয়ার্ডের প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিক । দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলের প্রধান পর্যবেক্ষক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আহমদ কবির, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী শামীম, সহ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি মোঃ আবু নাসের, নির্বাচন কমিশনের অন্যতম সদস্য ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, নির্বাচন কমিশনের সদস্য ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন মেম্বার, অর্থ সম্পাদক, আলহাজ্ব নুরুল আবচার , প্রচার সম্পাদক, মোঃ আবুল হোসেন প্রমুখ ।এতে আগামী ২০২৭ ইং সালের ১৩ জুন পর্যন্ত ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন (হিরু) কে সভাপতি , মোঃ শাহাদত হোসেন কে সাধারণ সম্পাদক , মোঃ মিজান হোসাইন বাবলুকে সাংগঠনিক সম্পাদক , মোঃ আবুল কালাম লিটনকে সিনিয়র সহ সভাপতি ও মোঃ জুবাইরুল হক কে সহ সভাপতি করে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয় । নব নির্বাচিত কমিটি সকলের নিকট দোয়া কামনা করেছেন । শেয়ার পটিয়াবিষয়: