পটিয়ার মঠপাড়ায় তৈয়বিয়া জামে মসজিদের পুনঃ নির্মাণ কাজ উদ্বোধন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 2:54 PM , November 16, 2024
পটিয়ার মঠপাড়া তৈয়বিয়া জামে মসজিদ পূনঃ র্নির্মাণ কাজে শুভ উদ্বোধন করা হয়েছে।গত শুক্রবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পীরজাদা সৈয়দ এয়ার মোহাম্মদ পিয়ারু (মদ্দাজিল্লুহুল আলী)মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রহিম আলীর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ মুকসুদ আলম আলমদার, প্রধান বক্তা ছিলেন ছালেহ আহমদ হাছান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান গাউসিয়া কমিটি পটিয়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসাইন হিরু, উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ খালেদ হোসেন আল কাদেরি, এ টি এম আবদুল মান্নান, সুজন আলমদার, একরাম, কামরুল ইসলাম,জসিম উদ্দিন খোকন, শহিদুল ইসলাম, আনিসুল ইসলাম,নেজাম উদ্দিন সহ অনেকে। এতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ মসজিদের পুনঃ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এতে বক্তারা বৃহত্তর এলাকার মুসল্লীদের বৃহত্তর স্বার্থে এ মসজিদ নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। মসজিদ আল্লাহর ঘর। মহান আল্লাহই এ মসজিদ নির্মাণে গায়েবি মদদ দান করবেন। তারা মসজিদের উন্নয়ন কাজে সব মহলকে এগিয়ে আসার আহবান জানান।

Loading