পটিয়ায় সাবেক কমিশনার হাজী মনির ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , মার্চ ২৯, ২০২৫
পটিয়ায় সাবেক কমিশনার হাজী মনির আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। গতকাল শনিবার আমির ভাণ্ডার দরবার শরীফ জেয়ারত খানায় আমির ভান্ডার বশরিয়া এতিমখানা আমির ভান্ডার পূরাতন বাড়ি এতিমখানা ও মা ফাতেমাতুজ্জাহারা মাদরাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।এতে প্রধান অতিথি ছিলেন আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি সৈয়দ মামুন রশিদ শাহ্ আমিরভাণ্ডারী, উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব শাহসুফি সৈয়দ করিমুল মোস্তফা শাহ আমিরভান্ডারী, তত্বাবধায়ক, আমির ভাণ্ডার বশরিয়া এতিমখানা শাহজাদা সৈয়দ মোহাম্মদ আরিফুজ্জামান আমিরী, সাাধারন সম্পাদক, আমির ভাণ্ডার সংসদ শাহজাদা সৈয়দ মোহাম্মদ আসাদুজ্জামান আমিরী, ব্যাংকার।এতে সঞ্চালনায় ছিলেন মাওলানা এস এম জিয়াউল হোসাইন আল আমিরী।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ মাহমুদ,হাফেজ মোহাম্মদ ইসমাইল, হাফেজ মোহাম্মদ প্রমূখ। এতে সাবেক কমিশনার হাজী মনির আহমদ এর পরিবার বর্গের জন্য দোয়া সহ হাজী মনিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Loading