ধামরাইয়ে স্বপ্নডানা পরিবার উদ্যোগে ডেঙ্গু সচেতনতা মুলক কার্যক্রমের র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , অক্টোবর ২৯, ২০২৪

 

ঢাকার ধামরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নডানা পরিবারের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা মুলক কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। এ ধারাবাহিকতা প্রথমদিনে গতকাল মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধামরাই হার্ডিঞ্জ হাই স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও স্বপ্নডানা পরিবারের সদস্যগন অংশ গ্রহন করে র‌্যালিতে। র‌্যালিটি পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধামরাই হার্ডিঞ্জ হাই স্কুল ও কলেজ প্রাঙ্গণে স্বপ্নডানা পরিবারের সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানার সভাপতিত্বে ডেঙ্গু সচেতন মূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন,ধামরাই হার্ডিঞ্জ হাই স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিকিক্ষা জুলেখা আক্তার, সহকারী শিক্ষক আবুল হোসেন রানা,ওমর ফারুক, মুখলেসুর রহমান, মিজানুর রহমান, হিমেল আহমেদ, হোমিও ডাক্তার অজিত কুমার বসাক, স্বপ্নডানা পরিবারের সদস্যরা রাদিয়া হোসেন, ইতি আক্তার রুপা, সিনথিয়া অমি, রাকিব হোসেন, ইরাম খান, সাকিব, মৌ, সোহেল খান ও হুমায়ুন কবীর সহ আরও অনেকে।

ডেঙ্গু সম্পর্কে স্বপ্নডানা সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা বলেন, ধামরাইসহ বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গাতেই ডেঙ্গুর প্রকোপ অধিক মাত্রায় বেড়ে গিয়েছে। ডেঙ্গু বিশেষ করে ছোট ছোট কোমলমতি বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় তাই আমাদের নিজ এরিয়াতে আমরা সাংগঠনিকভাবে ডেঙ্গু সচেতনতায় কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছি। সেই সাথে সবাইকে এগিয়ে আসতে হবে।

Loading