ধামরাইয়ে এ প্রথম পূবালী ব্যাংকের সি.আর.এম বুথ উদ্বোধন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 6:19 PM , October 30, 2024 ঢাকার ধামরাই বাজার রঞ্জিত সুপার মার্কেটে পূবালী ব্যাংকের ধামরাই উপ শাখার সি.আর.এম বুথ গত মঙ্গলবার শুভ উদ্বোধন করা হয়েছে।এ উদ্বোধন অনুষ্ঠানের ধামরাই উপ শাখার পূবালী ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুল হকের সভাপতিত্বে ধামরাই উপ শাখার পূবালী ব্যাংকের সি.আর.এম বুথ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে পূবালী ব্যাংকের পিএলসি গাজীপুর অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: আরিফুর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও সাভার পূবালী ব্যাংকের ব্যবস্থাপক জসিমউদ্দীন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারী গন।পূবালী ব্যাংকের ধামরাই উপশাখার সি.আর. এম বুথ এখন থেকে ২৪ ঘন্টা খোলা থাকবে। এতে গ্রাহকরা যখন তখন নগদ টাকা উত্তোলন ও জমা দিতে পারবে। শেয়ার সারা দেশবিষয়: