শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ; জেলা প্রশাসক বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , অক্টোবর ১২, ২০২৪ রামগড়ে সারাদেশের ন্যায় সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মহা নবমী ও দশমীতে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় একমাত্র কেন্দ্রীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ও রামগড় ৪৩ বিজিবি’র জোন অধিনায়ক লে:কর্ণেল সৈয়দ ইমাম হোসেন এবং খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।শনিবার (১২ অক্টোবর) দুপুর ২ টার দিকে রামগড় উপজেলা সদরের একমাত্র কেন্দ্রীয় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সহ পূজার সার্বিক দিক সর্ম্পকে খোঁজখবর নেন প্রশাসক ।এসময় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাহমুদা বেগম, রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, রামগড় কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পর্যদের ভারপ্রাপ্ত সভাপতি- সাধারণ সম্পাদকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কমিটির উপদেষ্টাসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।পূজা মণ্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেওয়া সহ সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যার প্রতিফলনে আজ রামগড়ে শারদীয় দুর্গা পুজাস্থলে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: