শারদীয় দূর্গা পূজা-২০২৪ নির্বিঘ্নে পালন উপলক্ষে আইন-শৃঙ্খলা নিরাপত্তা প্রদানে কঠোর অবস্হানে ৪৩ বিজিবি বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:34 PM , October 12, 2024 খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের সর্বমোট ১০টি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গত ০৮ অক্টোবর ২০২৪ তারিখ হতে দায়িত্ব পালন করে আসছে রামগড় জোন (৪৩ বিজিবি)।এছাড়াও, শারদীয় দূর্গা পূজা-২০২৪ উপলক্ষে পূজা চলাকালীন সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য রামগড় বিজিবি কর্তৃক টহল তৎপরতা বৃদ্ধি করে পূজা উদযাপন নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে। রামগড় জোন (৪৩ বিজিবির )দায়িত্বপূর্ণ এলাকার সকল পূজামন্ডপসমূহের সভাপতি/সদস্যদের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বদা সচেষ্ট রয়েছে। এব্যাপারে রামগড় জোন কমান্ডার বলেন, শারদীয় দূর্গাপূজা-২০২৪ উৎসব উদযাপন উপলক্ষে কোন ধরণের অনাকাঙিক্ষত ঘটনা যেন না ঘটে সেজন্য রামগড় জোনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা ও আইন-শৃঙ্খলা নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এছাড়াও, তিনি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকল ধর্মের মানুষদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান করেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: