পটিয়ায় শান্তিপূর্ণ দূর্গোৎসব উদযাপনে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন : ওসি আবু জায়েদ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ , অক্টোবর ৮, ২০২৪ পটিয়ায় ১৯০ টি মন্ডপে এবার দূর্গাপূজা হচ্ছে। শারদীয় দূর্গোৎসব সমাগত। এ উৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে কঠোর অবস্থানে রয়েছে পটিয়ার পুলিশ প্রশাসন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। গতকাল পটিয়ার দক্ষি করেণ ভূর্ষি ইউনিয়নের পূজা মন্ডপ কমিটির সাথে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর। এতে তিনি মন্ডপ গুলোতে কোন ধরনের শৃঙ্খলা বিঘ্নের আশংকা থাকলে তা অবহিত করার আহবান জানিয়ে বলেন,পটিয়া হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির চারণ ভূমি, এখানে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। তা রক্ষা করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে । তিনি প্রশাসনের গৃহিত সব পদক্ষেপ সফল করতে পূজাকে শান্তিপূর্ণ করতে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন। তিনি পূজায় মদ জুয়া সহ যে কোন ধরনের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের ও ঘোষণা দেন।এতে দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন বিএনপির সভাপতি, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আকতার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবছার উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সবুজ সংঘ পুজা মন্ডপ কমিটির দিপু দত্ত,শিতলা মায়ের মন্দির পূজা মন্ডপ কমিটির কাঞ্চন নাথ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মঈনুদ্দিন, সাবেক সদস্য শেখ মুহাম্মদ মুছা, নুরুল হোসেন, বদরুল আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি বদরুল ইসলাম,বিএনপি নেতা মুজিবুল হক,যুবদল নেতা আশরাফ হোসেন মুন্না, শেখ হাবিব উল্লাহ, ফরিদুল ইসলাম বাচা, মোঃ রহিম, ছাত্রদল নেতা মুহাম্মদ তৌহিদ প্রমূখ। শেয়ার পটিয়াবিষয়: