পটিয়ার হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠিত

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 5:24 PM , October 10, 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক চট্টগ্রাম পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন, পল্লী বিদ্যুৎ সমিতি- চট্টগ্রাম-১ এর সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইসহাক চৌধুরী এবং সদস্য মনোনীত হয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও সাপ্তাহিক ইজতিহাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ মুসা খান, হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মোঃ আযম খান এবং অধ্যক্ষ/সচিব মোহাম্মদ তৈয়বুর রহমান। উক্ত এডহক কমিটির কর্মকর্তাদেরকে হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজ সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। নব গঠিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক ইসহাক চৌধুরী বলেন, হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজকে একটি আধুনিক শিক্ষা প্রযুক্তি সম্পন্ন কলেজে রুপান্তর করতে আমরা কাজ করে যাবো। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি কলেজ প্রতিষ্টাতা দেশের শীর্ষ স্থানীয় শিল্পপতি মরহুম ছালেহ আহমদ চৌধুরী ও তার সুযোগ্য পুত্র সাবেক এমপি মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টু সহ কলেজের সাথে বিভিন্ন ভাবে সংশ্লিষ্টদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য ও সব মহলকে একযোগে কাজ করার আহবান জানান।

Loading